২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বনানীতে শিশু ধর্ষণের চেষ্টায় কিশোর আটক

পাঁচ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে বনানী থানা পুলিশ এক কিশোরকে আটক করেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Apr 2013, 04:14 AM

Updated : 23 Aug 2022, 10:35 AM

পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোরে কড়াইল টিঅ্যান্ডটি কলোনির একটি বাসা থেকে আরিফুল ইসলাম রঞ্জুকে (১৬) আটক করা হয়। ‍

বনানী থানার এসআই এমদাদ হোসেন জানান, রঞ্জু বুধবার বিকালে শিশুটিকে আম খাওয়ানোর লোভ দেখিয়ে বাসা থেকে দূরে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির মা এসে পড়লে রঞ্জু পালিয়ে যায়।

“শিশুটির বাবা-মার অভিযোগের ভিত্তিকে রঞ্জুকে আটক করা হয়েছে।”