২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্বামী হত্যার অভিযোগে স্ত্রী গ্রেপ্তার

সাভারে স্বামীকে হত্যার অভিযোগে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 08:31 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

সাভার মডেল থানার পরিদর্শক আমিনুর রহমান জানান, বুধবার সকালে তরফ রাজাঘাট এলাকার ভাড়া বাসা থেকে নির্মাণ শ্রমিক মাহবুবুর রহমানের (২৩) লাশ উদ্ধার করে।

মাহবুবুর গাইবান্ধা সদর থানার সোনাডাঙ্গা এলাকার সেকান্দার আলীর পুত্র। তিনি পেশায় নির্মাণ শ্রমিক ছিলেন।

লাশটি ঘরের আড়ার সাথে ঝুলন্ত অবস্থায় ছিল বলে জানান মাহবুবুর।

পুলিশ তার স্ত্রী পোশাক কর্মী শাপলা বেগমকে গ্রেপ্তার করে।

পুলিশের ধারনা পারিবারিক কলহের জের ধরে এ হত্যাকাণ্ড হয়েছে।

আমিনুর বলেন, গ্রেপ্তার শাপলা প্রাথমিক জিজ্ঞাসাবাদে একেক সময় একক রকম কথা বলছেন। তাই ধারনা করা হচ্ছে তিনি এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন।

"সম্ভবত ভোররাতে ঘুমন্ত স্বামীকে শ্বাসরোধ করে হত্যা করে শাপলা। পরে লাশটি ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখেন।"

ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।