সাতক্ষীরায় বজ্রপাতে নিহত ৩
সাতক্ষীরায় বজ্রপাতে স্কুলছাত্রীসহ তিনজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আরও চার জন।
পুলিশ জানায়, মঙ্গলবার রাতে কলারোয়া ও আশাশুনি উপজেলায় বজ্রপাতের ঘটনা ঘটে।
নিহত অন্য দুজন আশাশুনি উপজেলার কাপসণ্ডা গ্রামের মোটরসাইকেলচালক নাছির উদ্দীন গাজী (২৮) ও একই উপজেলার কাকবাশিয়া গ্রামের কাঠমিস্ত্রি মুনসুর আলী মোড়ল (৫০)।
স্থানীয়দের বরাত দিয়ে কলারোয়া থানার ওসি আক্কাস আলী জানান, মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে সুমনা খালার বাড়ি থেকে ফিরছিল। পথে ঝড়-বৃষ্টি শুরু হলে সে একটি নারিকেল গাছের নিচে আশ্রয় নেয়। ওই সময় বজ্রপাত হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
আশাশুনি থানার ওসি মামুন অর রশিদ জানান, মঙ্গলবার রাতে ঝড় শুরু হলে কয়েকজন ব্যক্তি উপজেলার আমাদী খেয়াঘাটের যাত্রী ছাউনিতে আশ্রয় নেয়।
ওই ছাউনির ওপরই বজ্রপাত হলে ঘটনাস্থলে নাসির উদ্দিন গাজী ও মুনসুর মোড়ল মারা যান। আরো চারজন আহত হন।
আহতদের খুলনার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
