২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছুরিকাঘাতে যুবক নিহত

বগুড়ায় অজ্ঞাতপরিচয় এক যুবককে ছুরি মেরে হত্যা করেছে দুবৃত্তরা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2013, 06:37 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মঙ্গলবার রাত ১টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের সামনে যাত্রী ছাউনীর পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে সদর থানার এসআই আনোয়ার হোসেন জানান।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

এসআই আনোয়ার জানান, আনুমানিক ২২ বছর বয়সী ওই যুবককে দু’পায়ে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তার সঙ্গে মানিব্যাগ বা মোবাইল ফোন ছিল না।

এ থেকে পুলিশ ধারণা করছে, ছিনতাইকারীরা এ হত্যাকাণ্ড ঘটিয়ে থাকতে পারে।