২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আড়াইহাজারে ডাকাতি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক প্রবাসীর বাড়িতে সোমবার রাতে ডাকাতি হয়েছে।  

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 04:01 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

ফতেপুর ইউনিয়নের লালুরকান্দী গ্রামে এ বাড়ি থেকে ডাকাতরা অন্তত চার লাখ টাকার মালামাল লুট করেছে বলে গৃহকর্তা আলমগীর হোসেন জানান।

তিনি সাংবাদিকদের বলেন, রাত দেড়টার দিকে তার বাড়িতে একদল ডাকাত ঢুকে সবাইকে অস্ত্রের মুখে রশি দিয়ে বেঁধে ফেলে। ডাকাতদের বেশিরভাগই ছিল মুখোশ পরা।

তারা ঘর থেকে চার ভরি ওজনের স্বর্ণালংকার, নগদ ১০ হাজার টাকা, তিনটি মোবাইল ফোন সেট ও মুল্যবাল মালামাল নিয়ে যায়।

তিনি জানান, দীর্ঘদিন মালয়েশিয়ায় চাকরি শেষে সম্প্রতি তিনি দেশে ফেরেন।

আড়াইহাজার থানার ওসি সৈয়দ নজরুল ইসলাম বলেন, এই ডাকাতির ঘটনায় এখনো কেউ থানায় মামলা করেনি।