২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বালিচাপায় ট্রাকচালক সহকারীর মৃত্যু

রাজশাহী নগরীতে বালিবোঝাই ট্রাকের সঙ্গে বাসের সংঘর্ষের পর বালির নিচে চাপা পড়ে ট্রাকচলক সহকারীর মৃত্যু হয়েছে। এ সময় আরেক সহকারী আহত হন।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 02:30 PM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মঙ্গলবার বিকালে নগরীর রাজপাড়ার শান্তির মোড়ে এ দুর্ঘটনায় নিহত হন বালিয়া এলাকার বাসিন্দা কালু (৩৭)।

রাজপাড়া থানার ওসি এবিএম রেজাউল করিম বলেন, গুরুতর আহত আরেক সহকারী আমির হোসেনকে (২৫) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওসি বলেন, নগরী থেকে চাঁপাইনবাবগঞ্জগামী একটি বাসের সঙ্গে বিপরীতমুখী একটি বালিবাহী ট্রাকের সংঘর্ষ হয়। এতে ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে গেলে বারির নিচে চাপা পড়ে ঘটনাস্থালেই মারা যান কালু।