চারঘাটে নৌকাডুবি: আরেকটি লাশ উদ্ধার
রাজশাহীর চারঘাটে পদ্মায় নৌকাডুবিতে নিখোঁজ আরেকটি লাশ উদ্ধার করেছে পুলিশ।
পুলিশ জানায়, মঙ্গলবার দুপুরে তুরিনের (৮) লাশ ভেসে ওঠে। তুরিন মুক্তারপুর গ্রামের তোফাজ্জাল হোসেনের ছেলে।
চারঘাট থানার ওসি আব্দুর রাজ্জাক খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পহেলা বৈশাখে চরে বেড়াতে গিয়ে ফেরার সময় নৌকাডুবিতে চারজন নিখোঁজ হয়।
সোমবার সকালে মুক্তি (১১), আশিক (১৩) এবং রফিকুল ইসলামের (৬৫) মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
