২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুদিন পর ভেসে উঠল স্কুলছাত্রের লাশ

মাওয়ায় পদ্মা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার দুদিন পর এক স্কুলছাত্রের লাশ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 11:35 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মঙ্গলবার সকালে মাওয়া ঘাট এলাকা থেকে পুলিশ সৌরভের (১৬) লাশ উদ্ধার করে বলে জানিয়েছেন মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির এসআই মো. হাফিজুর রহমান।

সৌরভ ঢাকার ধামরাই পৌর এলাকার ইসলামপুর গ্রামের কৃষ্ণ কর্মকারের ছেলে। সে ঢাকার উত্তরা ক্যাডেট স্কুলের ১০ম শ্রেণির ছাত্র।

এসআই হাফিজুর বলেন, পহেলা বৈশাখে স্কুল থেকে ১৮ জনের একটি দল মাওয়ায় ঘুরতে আসে। এ সময় তারা পদ্মায় গোসল করতে গেলে সৌরভ নিখোঁজ হয়। 

ময়নাতদন্ত ছাড়াই সৌরভের লাশ তার বাবার কাছে হস্তান্তর করা হয় বলে জানান এসআই হাফিজ।