২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মায় স্পিডবোট উল্টে নিহত ১, নিখোঁজ ৪

মাওয়ায় পদ্মা নদীতে দুই স্পিডবোটের সংঘর্ষে নিখোঁজ এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এখনো নিখোঁজ রয়েছেন চারজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 10:55 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

মঙ্গলবার ভোরে মাওয়া ঘাটের কাছে ওই নারীর লাশ ভেসে উঠলে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

সোমবার রাতে লৌহজংয়ে কাওড়াকান্দি থেকে মাওয়াগামী একটি স্পিডবোটের সঙ্গে বিপরীতমুখী আরেকটি স্পিডবোটের সংঘর্ষ হয়।

এতে স্পিডবোট দু’টি উল্টে ১০ যাত্রী আহত ও পাঁচজন নিখোঁজ হয় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়।

লৌহজং থানার ওসি জাকিউর রহমান বলেন, কয়জন নিখোঁজ রয়েছে তা এখনও সঠিকভাবে বলা যাচ্ছে না। তবে অজ্ঞাত পরিচয় এক নারীর লাশ উদ্ধার করা হয়েছে।

এছাড়া এখনও পর্যন্ত একটি স্পিডবোটেরে হদিস পাওয়া যায়নি বলেও তিনি জানান।