২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ঢিলেঢালা হরতাল

সিলেটে যুবদল ও ছাত্রদলের ডাকা আধাবেলা হরতালে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Apr 2013, 05:49 AM

Updated : 23 Aug 2022, 10:34 AM

ভোরে হরতালের শুরুতে হরতালকারীদের রাস্তায় দেখা যায়নি। সকাল ৯টায় নগরের উপশহরে হরতালের সমর্থনে মিছিল করে যুবদল-ছাত্রদল। এ সময় তারা নতুনব্রিজে সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।

সকাল সাড়ে ৯ টায় উপশহর ও মিরাবাজার এলাকায় দু'টি অটোরিকশা ভাংচুর করে পিকেটাররা।

নগরীতে রিকশা ও অটোরিকশা চলাচল করলেও ভারী যানবাহন চলেনি।

সিলেট থেকে দূরপাল্লার কিছু বাস ছেড়ে গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক ছিল।

হরতালে নগরেরর বিভিন্ন মোড়ে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত পুলিশ। পাশাপাশি রয়েছে র‌্যাবের টহল।

সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার রেজাউল করিম জানান, বিচ্ছিন্ন কিচু ঘটনা ছাড়া হরতাল শান্তিপূর্ণভাবেই পালিত হচ্ছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

শহীদ মিনারে হামলা, সংঘর্ষ, হত্যা ও রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির দুই নেতার জামিন না হওয়ায় মহানগরীতে এই হরতাল ডাকে জেলা যুব ও ছাত্রদল।