২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লক্ষ্মীপুরে সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪

আধিপত্য বিস্তার নিয়ে লক্ষ্মীপুর সদরে দুদলের সংঘর্ষে শিশুসহ অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছেন।

লক্ষ্মীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 03:27 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

সোমবার সন্ধ্যায় বশিকপুর ইউনিয়নের শেরপুর এলাকায় এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

আহতদের মধ্যে তিনজনকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসীর বরাত দিয়ে দত্তপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. নুর নবী বলেন, অনেকদিন ধরে আধিপত্য বিস্তার করা নিয়ে বশিকপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাশেম জিহাদী ও লাদেন মাসুমের মধ্যে বিরোধ চলে আসছে।

এর জের ধরে সন্ধ্যায় দুপক্ষের লোকজনের মধ্যে গোলাগুলি শুরু হয়।

পরিস্থিতি এখন পুলিশের নিয়ন্ত্রণে আছে বলেও জানান তিনি।