২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ধলেশ্বরী থেকে আড়াইশ’ মণ জাটকা জব্দ

নারায়ণগঞ্জ সদর উপজেলায় ধলেশ্বরী নদীতে তিনটি যাত্রীবাহী লঞ্চ থেকে আড়াইশ’ মণ জাটকা জব্দ করেছে কোস্টগার্ড। তবে এ সময় কাউকে আটক করা যায়নি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 10:13 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

সোমবার ভোরে বক্তাবলী এলাকায় এ অভিযান চালানো হয় বলে জেলা মৎস্য বিভাগ জানিয়েছে।

জেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম বলেন, চাঁদপুর থেকে আসা এমভি কলি এবং বরিশাল থেকে আসা কিং সম্রাট ও কেয়ামনি লঞ্চ থেকে দুইশ’ পঞ্চাশ মণ জাটকা আটক করা হয়।

পরে শহরের ৫নং ঘাট এলাকায় গরীব ও এতিমদের মধ্যে তা বিতরণ করা হয়, বলেন তিনি।