২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মা হলেন পরীক্ষা কেন্দ্রে  

পরীক্ষা চলাকালে তিনি মা হয়েছেন। এরপরও পরীক্ষা শেষ করেই বাড়ি ফিরেছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Apr 2013, 09:56 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার রামদিয়া সরকারি এস কে কলেজ কেন্দ্রে সোমবার এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।

লাকি মন্ডল রাজপাট ডিগ্রি কলেজের ছাত্রী ও দূর্বাশুর গ্রামের পরিমল কুমার মন্ডলের স্ত্রী।  

রামদিয়া পুলিশ ফাঁড়ির এসআই ইমরাত হোসেন বলেন, সকালে লাকি মন্ডল ব্যবাসায়নীতি ও প্রয়োগ ২য় পত্রের পরীক্ষা দিচ্ছিলেন।

পরীক্ষা শুরুর আধাঘণ্টা পর সাড়ে ১০টার দিকে হল কর্তৃপক্ষের তত্ত্বাবধানে তার একটি কন্যা সন্তান হয়।

ওসি বলেন, এরপরও লাকি ভালভাবে পরীক্ষা সম্পন্ন করেন। তবে এজন্য তাকে অতিরিক্ত ২০ মিনিট সময় দেয়া হয়।