সিরাজগঞ্জে দুই মহল্লায় সংঘর্ষ, আহত ৪০
নববর্ষের অনুষ্ঠানে বিবাদের জেরে সিরাজগঞ্জে দুই মহল্লার বাসিন্দাদের মধ্যে সংঘর্ষ ও বসতবাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে।
সোমবার সকল ১০টা থেকে দফায় দফায় সংঘর্ষে আহত হয়েছেন দুই পুলিশসহ অন্তত ৪০ জন। আটক করা হয়েছে দুই জনকে।
এরই জের ধরে সোমবার সকাল থেকে দুই মহল্লার বাসিন্দারা লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়।
এ সময় ধাওয়া পাল্টা ধাওয়া, ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি ঘরবাড়ি ও দোকানপাট ভাংচুরের ঘটনা ঘটে।
সংঘর্ষ থামাতে পুলিশকে ৬০ রাউন্ড রাবার বুলেট ও টিয়ারশেল নিক্ষেপ করতে হয় বলে ওসি জানান।
তিনি জানান, ঘটনাস্থল থেকে শহীদগঞ্জ মহল্লার সুলতানের ছেলে সানি (১৫) ও আব্দুল কাদেরের ছেলে আরিফকে (১৭) আটক করা হয়েছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় পুলিশ ও র্যাব মোতায়েন করা হয়েছে।
