বান্দরবানে বর্ণিল বৈশাখী শোভাযাত্রা
বর্ণিল শোভাযাত্রায় নতুন বছরকে স্বাগত জানিয়েছে বান্দরবানের বাঙালিরা। এছাড়া পাহাড়ি ত্রিপুরারাও পৃথক বৈশাখী শোভাযাত্রা করেছে।
রোববার সকাল সাড়ে ৭টায় প্রশাসনের উদ্যোগে একটি মঙ্গল শোভাযাত্রা বের হয় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে।
শোভাযাত্রায় যুদ্ধাপরাধী রাজাকারদের ছবি সম্বলিত প্লেকার্ড বহন করে বিচারের প্রতীকী দাবি জানানো হয়।
এতে অংশ নেন, বিভিন্ন স্কুল, কলেজের ছাত্রছাত্রীসহ নানা শ্রেণি পেশার মানুষ।
বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী পোশাক পরে নারীরা কোমড়ে কলসি নিয়ে ও পালকিতে বউ সেজে অংশ নেন শোভাযাত্রায়।
ত্রিপুরা সম্প্রদায়ের লোকজন পৃথক একটি শোভাযাত্রা বের করে ফাতেমা রানী মিশনের সামনে থেকে।
