চকরিয়ায় ট্রাক চাপায় শিশুর মৃত্যু
কক্সবাজারের চকরিয়া উপজেলার বদরখালী বাজারে ট্রাকচাপায় এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার বেলা ১২টার দিকে এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ লোকজন ট্রাকটিতে আগুন দিয়েছে।
নিহত নুরুল হাসনাত (৮) চকরিয়ার বদরখালী এলাকার কামরুল ইসলামের ছেলে।
চকরিয়া থানার পরিদর্শক (ওসি) রণজিত কুমার বড়ুয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে শিশুটি চাপা দিলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
সুরতহাল রিপোর্ট নিয়ে অভিভাবকের কাছে লাশ হস্তান্তর করেছে পুলিশ।
ওসি আরো বলেন, বিক্ষুব্ধ জনতার দেয়া আগুনে ট্রাকটির কিছু অংশ পুড়ে গেছে।
