২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাহমুদুরের মুক্তি দাবিতে ফেনীতে হেফাজতের মিছিল

আমারদেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমানের মুক্তির দাবিতে হেফাজতে ইসলাম বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 12:16 PM

Updated : 23 Aug 2022, 10:33 AM

হেফাজতের মিছিলে জামায়াত-শিবির ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ফেনী মডেল থানার ওসি মো. মোয়াজ্জেম হোসেন জানান, শুক্রবার জুমার নামাজ শেষে শহরের শহীদ শহীদুল্লাহ কায়সার সড়কের জহিরিয়া মসজিদ থেকে হেফাজত একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  পরে মসজিদের সমানে সমাবেশের আয়োজন করা হয়।

মিছিল থেকে আমারদেশ সম্পাদকের বিরুদ্ধে আণা সব ‘মিথ্যা মামলা’ প্রত্যহার ও তার নিঃশর্ত মুক্তি দাবি করা হয়। সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতের শহর শাখার নেতৃবৃন্দ।