২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নরসিংদী জেলা জামায়াতের আমীর গ্রেপ্তার

নরসিংদী জেলা জামায়াতের আমীর আ ফ ম আব্দুস সাত্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নরসিংদী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Apr 2013, 10:22 AM

Updated : 23 Aug 2022, 10:33 AM

শুক্রবার জুমার নামাজের পর তাকে শহর থেকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান।

তিনি জানান, নামাজ শেষে বাসায় ফেরার পথে তাকে গ্রেপ্তার করা হয়। তাকে থানায় নিয়ে আসা হয়েছে।

এদিকে রোববারের মধ্যে জেলা আমীরকে মুক্তি না দিলে সোমবার ওই জেলায় সকাল-সন্ধ্যা হরতাল পালনের ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী

গত ৩ মার্চ শহরের সোনাতলা এলাকায় পুলিশের সঙ্গে জামায়াত-শিবিরের সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় তিন পুলিশ সদস্যকে আটক করে পেটায় জামায়াত-শিবির কর্মীরা।

এ ঘটনা পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করে। সেই মামলাতেই গ্রেপ্তার করা হয়েছে জামায়াতের জেলা আমীরকে।