লালমনিরহাটে ইউপি চেয়ারম্যান বরখাস্ত
ফৌজদারী মামলার আসামি হওয়ায় লালমনিরহাটের আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সোহরাব হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপ-সচিব আবু তাহের মোহাম্মদ জাবের স্বাক্ষরিত এক আদেশে চেয়ারম্যানকে সাময়িক বরখাস্ত করা হয় বলে জানান আদিতমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল আলম সরকার।
গত ২৮ মার্চ ওই আদেশে স্বাক্ষর করা হয়। ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ফৌজদারী মামলা থাকায় তাকে সাময়িক বরখাস্ত করা হযেছে বলে জানান লালমনিরহাট স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক আবু তাহের মো. মাসুদ রানা।
ইউপি চেয়ারম্যান মো. সোহরাব হোসেনও বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।
