২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘হামলার’ অভিযোগে বায়রার বিরুদ্ধে মামলা

সরকারকে সহযোগিতা না দেয়ায় বায়রার বিরুদ্ধে মামলা করা হয়েছে- থানা থেকে এমন তথ্য দেয়া হলেও জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর (বিএমইটি) মহাপরিচালক বলছেন, হামলা ও হুমকির অভিযোগে তারা মামলা করেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 01:56 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বুধবার রাতে বিএমইটির সহকারী পরিচালক আবুল কালাম আজাদ বাদী হয়ে রমনা থানায় মামলাটি করেন।

পরে রমনা থানার ওসি শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলায় সরকারকে অসহযোগিতার অভিযোগ আনা হয়েছে। আর আসামি করা হয়েছে বায়রার সভাপতি শাহজালাল মজুমদার ও মহাসচিব আলী হায়দার চৌধুরীসহ কয়েকজন।

অবশ্য তিনি তাদের নাম জানাননি।

বৃহস্পতিবার এ বিষয়ে বিএমইটির মহাপরিচালক বেগম শামসুন্নাহারের কাছে চাওয়া হলে তিনি বলেন, “বুধবার বেলা সাড়ে ১২টায় বায়রা প্রেসিডেন্ট শাহজালাল মজুমদার ও মহাসচিব আলী হায়দার চৌধুরীর নেতৃত্বে বিশ-পঁচিশ জনের একটি দল বিএমইটির কাকরাইল কার্যালয়ে হামলা চালায়। এ সময় তারা অফিস কর্মকর্তাদের প্রাণনাশেরও হুমকি দেয়।”

তারা জানমালের ক্ষতি করার হুমকি দিয়ে হামলা চালিয়েছে বলেই আমরা মামলা করেছি।”

জনশক্তি রপ্তানির ক্ষেত্রে সরকারের বিরুদ্ধে উপেক্ষার অভিযোগ এনে রোববার থেকে ধর্মঘট শুরু করে বেসরকারি রপ্তানিকারকরা। এর দুই দিনের মাথায় বায়রা নেতাদের বিরুদ্ধে মামলা করে বিএমইটি।

মালয়শিয়ায় কর্মী পাঠানো নিয়ে কয়েকমাস আগে সরকারের সঙ্গে বায়রার রেশারেশি শুরু হয়।

বায়রা এজেন্টদের মাধ্যমে কর্মী পাঠানোর সুযোগ চাইলেও প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খোন্দকার মোশাররফ হোসেন সেই আবেদন নাকচ করেন।

এ বিষয়ে বায়রা মহাসচিব আলী হায়দার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বুধবার আমি বিএমইটি’র কাকরাইল অফিসেই যাইনি। তবে আমাদের কয়েকটি এজেন্সির তিনজন কর্মকর্তাকে পুলিশ হরতালের পিকেটার সন্দেহে আটক করেছিল।