মৌলভীবাজারে তিনটি দোকানে শিবিরের হামলা
ইসলামী ছাত্র শিবিরের হরতাল চলাকালে মৌলভীবাজারে তিনটি দোকানে হামলা চালিয়েছে হরতাল সমর্থনকারীরা। এতে আহত হয়েছেন ৪ জন।
বড়লেখা দক্ষিণবাগ ইউনিয়নে কাঁঠালতলি বাজারে বেলা সাড়ে ১২টায় এ হামলার ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত সোনারবাংলা হোটেলের মালিক মিলন দেব সাংবাদিকদের জানান, শিবিরের দক্ষিণবাগ ইউনিয়নের (উত্তর) সভাপতি জুবায়ের আহমেদের নেতৃত্বে কিছু লোক লাঠি, দা নিয়ে তার দোকানে হামলা করে আসবাবপত্র ও শোকেস ভেঙ্গে ফেলে।
মিলনসহ অন্যরা দৌড়ে আত্মরক্ষার চেষ্টা করলে তাদের পিটিয়ে আহত করে হামলাকারীরা।
এরপর পাশের পাথারিয়া হোটেল এবং মদরিজ আলি এ্যান্ড সন্স নামে একটি রড-সিমেন্টের দোকানও ভাংচুর করা হয়।
বড়লেখা থানার ওসি কামরুল ইসলাম সাংবাদিকদের জানান, এ ঘটনার জনতা ফার্মেসি থেকে জুবায়েরের বাবা জাকির হোসেনকে (৫০) গ্রেপ্তার করা হয়েছে।
আহত মিলন দেব (৪৫), কর্মচারি জাকির হোসেন (৩০), শ্যামল দাস (২৫) এবং আবদুল জলিলকে (৪৫) প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান বড়লেখা উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চিকিৎসক অমিত দাস।
