মারা গেছেন বদরুদ্দোজা মাইজভাণ্ডারি
মওলানা শাহ সুফি সৈয়দ বদরুদ্দোজা মাইজভাণ্ডারি মারা গেছেন।
বুধবার দুপুরে তার মৃত্যু হয়।
মওলানা শাহ সুফি বদরুদ্দোজা মাইজভান্ডার শরীফের গাউছুল আজম মওলানা শাহসুফী সৈয়দ গোলামুর রহমান বাবা ভাণ্ডারি কেবলার পৌত্র।
শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রামের মাইজভান্ডার শরীফ শাহী ময়দানে মরহুমের জানাজা হবে।
