রাজবাড়ীতে সরকারিভাবে গম কেনা শুরু
রাজবাড়ীতে সরকারিভাবে গম কেনা শুরু হয়েছে। সরাসরি কৃষকদের কাছ থেকে ২৫ টাকা দরে এই গম কিনছে খাদ্য অধিদপ্তর।
বৃহস্পতিবার সকালে রাজবাড়ী সরকারি খাদ্য গুদামে আনুষ্ঠানিকভাবে গম ক্রয় কার্যকমের উদ্বোধন করেন সদর উপজেলা চেয়ারম্যান ইমদাদুল হক বিশ্বাস।
৩০ জুন পর্যন্ত সরকারের এই ক্রয় অভিযান অব্যাহত থাকবে বলে জানান খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়াসিম।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবিনা ফেরদৌসি, জেলা খাদ্য নিয়ন্ত্রক তানভীর রহমান, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক গোপাল চন্দ্র দাস উপস্থিত ছিলেন।
কৃষকদের কাছ থেকে সুষ্ঠুভাবে গম সংগ্রহ নিশ্চিত করার জন্য ইউএনওকে সভাপতি করে ১০ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে।
