২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে মালবোঝাই ট্রাকে আগুন

ময়মনসিংহে  হরতালের শুরুতে মালবোঝাই একটি ট্রাকে আগুন দেয়া হয়েছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 08:01 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বৃহস্পতিবার সকাল ৬টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দিগারকান্দা বাইপাস মোড়ে আলুবোঝাই ওই ট্রাকে আগুন দেয়া হয়। এতে ট্রাকটির সামনের অংশ পুড়ে যায়।

ট্রাকটি রংপুর থেকে ত্রিশাল যাচ্ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়।  

কেন্দ্রীয় কমিটির সভাপতির মুক্তির দাবিতে সকাল-সন্ধ্যার এই হরতাল পালন করছে ইসলামী ছাত্রশিবির

সকালে শহরের বিভিন্ন পয়েন্টে বেশ কিছু অটোরিকশা ভাংচুর করেছে হরতাল সমর্থকরা।

শহরের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়ছে।শহরের ভেতর হালকা যান চললেও দূরপাল্লার কোনো যান ছেড়ে যায়নি।

পুলিশ সুপার মইনুল হক জানান, নাশকতা এড়াতে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি শহরে র‌্যাবের টহল জোরদার করা হয়েছে।