প্রধানমন্ত্রীর সঙ্গে ভ্যাটিকানের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাত
ভ্যাটিকানের রাষ্ট্রদূত জোসেফ মারিনো প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বিদায়ী সাক্ষাত করেছেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ জানান, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রী কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেন ভ্যাটিকানের বিদায়ী রাষ্ট্রদূত। বাংলাদেশে অবস্থানকালে সরকারের সহায়তার জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান তিনি।
শেখ হাসিনার নেতৃত্বে বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের প্রশংসাও করেন তিনি।
এ সময়, অ্যাম্বাসেডর অ্যাট লার্জ এম জিয়াউদ্দিন, মুখ্য সচিব শেখ মো. ওয়াহিদ-উজ-জামান, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব মোল্লা ওয়াহিদুজ্জামান এবং প্রেস সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
