২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে হাতবোমা বিস্ফোরণ

কেন্দ্রীয় সভাপতির মুক্তির দাবিতে ইসলামী ছাত্র শিবিরের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে সাভারে পাঁচটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 07:39 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

সাভার মডেল থানার ওসি মো. আসাদুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার ১০টার দিকে একটি মোটরসাইকেলে করে  দুই যুবক এসে দুটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়ে রেডিও কলোনির দিকে চলে যায়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিস্ফোরণের শব্দে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে প্রত্যক্ষদর্শীরা জানান।

মডেল থানার উপ পরিদর্শক আব্দুল জলিল জানান,বেলা সাড়ে ১২টার দিকে একটি মোটরসাইকেলে বসা আরোহী রাঙ্গাবন নার্সারির সামনে তিনটি হাতবোমার বিস্ফোরণ ঘটায়।

হরতালের শুরুতেই সাভারের আশুলিয়ায় একটি বাসে আগুন ও কয়েকটি যানবাহন ভাংচুর করেছে পিকেটাররা। এসময় পুলিশ শিবিরের এক পিকেটারকেও আটক করে।