২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রেরণা যুগিয়েছেন তিনি'

বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2013, 06:03 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বৃহস্পতিবার এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, "বিপ্লবী বিনোদ বিহারী দেশপ্রেম ও সাহসিকতার প্রতীক ছিলেন। সব অশুভ শক্তি  ও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রেরণা যুগিয়েছেন তিনি।"

কলকাতায় চিকিৎসাধীন অবস্থায় বুধবার রাতে মারা যান অগ্নিযুগের বিপ্লবী বিনোদ বিহারী চৌধুরী। ব্রিটিশবিরোধী আন্দোলনে মাস্টারদা সূর্য সেনের এই সঙ্গীর বয়স হয়েছিল ১০৩ বছর।

ব্রিটিশবিরোধী বিপ্লব আর মাস্টারদা সূর্যসেনের নেতৃত্বে যুব আন্দোলনে উপমহাদেশের মানুষদের জাগ্রত করতে বিনোদ বিহারীর অবদান স্মরণ করেন প্রধানমন্ত্রী।

ভাষা আন্দোলন, মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্র ও সামাজিক শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার লড়াইয়ে তার জীবনভর সংগ্রামের কথাও স্মরণ করেন শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী তার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

পুরনো খবর:

বিপ্লবী বিনোদ বিহারী আর নেই