২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেড় হাজার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল

রংপুরে এক বছরে এক হাজার ৪৭২টি আগ্নেয়াস্ত্রের লাইসেন্স বাতিল করা হয়েছে বলে জানিয়েছে জেলা প্রশাসন।

রংপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 02:28 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বুধবার জেলা প্রশাসক ফরিদ আহাম্মদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  “যথাসময়ে লাইসেন্স নবায়ন না করা, লাইসেন্স করা অস্ত্র বিক্রি করে দেয়া এবং নির্দেশনা অনুযায়ী অস্ত্র সমর্পণ না করায় লাইসেন্স বাতিল করা হয়েছে।”

আরো ২০০টি আগ্নেয়াস্ত্র বাতিলের তালিকায় রয়েছে বলেও জানান তিনি।

লাইসেন্স বাতিল করা আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে পিস্তল, রিভলবার, শর্টগান, বন্দুক ও টু-টু বোর রাইফেল।

জেলা প্রশাসক জানান, গত বছরের ৩০ জুন পর্যন্ত জেলার আট উপজেলায় লাইসেন্সকৃত আগ্নেয়াস্ত্রের সংখ্যা ছিল তিন হাজার।চলতি বছরের মার্চ পর্যন্ত এক হাজার ৫২৮টির লাইসেন্স হালনাগাদ করে বাকি এক হাজার ৪৭২টির লাইসেন্স বাতিল করা হয়েছে।

জেলা প্রশাসনের নিয়ম আনুযায়ী, সরকারি প্রথম শ্রেণির কর্মকর্তা এবং বছরে দুই লাখ টাকা আয়কর দেন এমন ব্যক্তিরাই আগ্নেয়াস্ত্র ব্যবহারের অনুমতি চেয়ে আবেদন করতে পারেন।