২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কদমতলী ও শ্যামপুরে রেস্তোরাঁয় ডাকাতি

রাজধানীর কদমতলী ও জুরাইনে দুটি রেস্তোরাঁয় ডাকাতির ঘটনা ঘটেছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 12:42 PM

Updated : 23 Aug 2022, 10:32 AM

কদমতলীর 'হোটেল টিপটপের' মালিক মো.সেলিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে ১৫/১৬ জনের মুখোশধারী ডাকাত দল রেস্তোরাঁয় ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ক্যাশ বাক্স থেকে প্রায় দেড় লাখ টাকা নিয়ে যায়।

ডাকাতদলের কাছে পিস্তলসহ দেশীয় অস্ত্র ছিল জানিয়ে তিনি বলেন, "একটি সাদা রঙের পিকআপে করে ডাকাতরা এসেছিল। যাওয়ার পথে রাস্তার অপর পাশে শ্যামপুর থানার 'কাউসার' নামের আরেকটি রেস্তোরাঁতেও ডাকাতি করে তারা।"

কদমতলী থানার ওসি মো. মাযহার জানান, রেস্তোরাঁর মালিককে থানায় অভিযোগ দেওয়া জন্য বলা হয়েছে।

শ্যামপুর থানার উপপরিদর্শক (এসআই) মাহফুর জানায়, ডাকাতদল 'কাউসার হোটেল' থেকে কিছু টাকা ও একটি মোটরসাইকেল নিয়ে যায়।