২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাঙ্গুনিয়ায় সংঘর্ষে দুই পুলিশ আহত

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা দখল নিয়ে সংঘর্ষে দুই পুলিশ আহত হয়েছেন।

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 10:01 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাঙ্গুনিয়ার মরিয়ম নগরে চট্টগ্রাম কাপ্তাই সড়কে এ সংঘর্ষ হয়।

আহত পরিদর্শক (তদন্ত) চন্দন চক্রবর্তী ও কনস্টেবল জাহিদুল হাসান রিজভীকে রাঙ্গুনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রাঙ্গুনিয়া থানার ওসি এস এম মোরশেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জমি দখল নিয়ে মরিয়ম নগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমানের পক্ষের সঙ্গে সাবেক আওয়ামীল নেতা মৃত ইসমাইল সওদাগরের ছেলেদের মধ্যে সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে সংঘর্ষ থামাতে গেলে মুজিবুরের পক্ষের লোকজন পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পরিদর্শক চন্দন ও কনস্টেবল জাহিদ আহত হন।

আত্মরক্ষার্থে পুলিশ ৩০ রাউন্ড গুলি ও কাঁদানে গ্যাস ছুড়েছে বলেও জানান তিনি।