২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে আ. লীগ কার্যালয়ে অগ্নিসংযোগ

বাগেরহাটে আওয়ামী লীগ অফিস আগুনে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2013, 07:59 AM

Updated : 23 Aug 2022, 10:32 AM

পুলিশ বলছে, ১৮ দলীয় জোটের ৩৬ ঘণ্টা হরতালের মধ্যে  মঙ্গলবার রাতে পৌরসভার সরুই এলাকায় আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ড কার্যালয় দুর্বৃত্তরা পুড়িয়ে দেয়।

ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ মো. নিজাম উদ্দিন বলেন, দুর্বৃত্তরা রাত পৌনে ১টার দিকে পেট্রোল ঢেলে কার‌্যালয়ে আগুন ধরিয়ে দেয়।

ফায়ার ব্রিগেড কর্মীরা আসার আগেই দলীয় কার্যালয়টি পুড়ে যায় বলে জানান তিনি।

বাগেরহাট মডেল থানার ওসি মো. মিজানুর রহমান বলেন, “কাঠ ও টিন দিয়ে তৈরি কার্যালয়টি ভস্মীভূত হয়েছে। কারা আগুন দিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।”