তিন পার্বত্য জেলা হরতালের আওতামুক্ত
পাহাড়িদের বর্ষবরণ উৎসব ‘বৈসু-সাংগ্রাই-বিজুর’ জন্য পার্বত্য চট্টগ্রামের তিন জেলাকে হরতালের আওতামুক্ত রেখেছে ইসলামী ছাত্র শিবির।
পাহাড়ে সংঘাত, ইউপিডিএফ নেতা খুন
শিবিরের রাঙামাটি জেলা সভাপতি শহিদুল্লাহ কাউসার, খাগড়াছড়ি জেলা সভাপতি মিনহাজ উদ্দীন ও বান্দরবান জেলা সভাপতি হারুণ অর রশীদ ওই যৌথ বিবৃতি দেন।
ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মো. দেলাওয়ার হুসেনকে গ্রেপ্তারের প্রতিবাদে এবং তার মুক্তি দাবিতে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই হরতাল ডেকেছে সংগঠনটি।
