নওগাঁয় আ.লীগ- বিএনপি সংঘর্ষে আহত ২৫
নওগাঁর মান্দায় হরতালের মধ্যে বিএনপি ও আওয়ামী লীগ কর্মীদের সংঘর্ষে পুলিশসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।
মান্দা থানার ওসি আবদুল্লাহেল বাকী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, স্থানীয় বিএনপি কার্যালয়ের সামনে নেতাকর্মীরা হরতালের সমর্থনে মিছিলের প্রস্তুতি নেযার সময় থানা আওয়ামী লীগের একটি হরতালবিরোধী মিছিল সেখানে পৌঁছায়।
এক পর্যায়ে এক পক্ষ থেকে ঢিল ছোড়া হয় এবং দুই দল সংঘর্ষে জড়িয়ে পড়ে।
ওসি বলেন, “আমরা টিয়ার শেল ছুড়ে এবং লাঠিপেটা করে দুই পক্ষকে সরিয়ে দিয়েছি। তবে এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে।
সংঘর্ষে কয়েকজন পুলিশ সদস্যসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন বলে জানান ওসি।
