২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে লোডশেডিংয়ে উদ্বেগ বিজিএমইএ’র

চট্টগ্রামে লোডশেডিংয়ে উদ্বেগ প্রকাশ করেছে তৈরি পোশাক মালিকদের সংগঠন বিজিএমইএ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 03:13 PM

Updated : 25 Apr 2022, 06:35 PM

মঙ্গলবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংগঠনটির নেতৃবৃন্দ তাদের এ উদ্বেগের কথা জানান। ।

চট্টগ্রামে দৈনিক চার থেকে পাঁচ ঘণ্টা লোডশেডিং হচ্ছে উল্লেখ করে নেতৃবৃন্দ বলেন, নিজস্ব জেনারেটর চালিয়ে উৎপাদন অব্যাহত রাখতে গিয়ে পোশাকের উৎপাদন ও কারখানার ওভারহেড খরচ অনেক বৃদ্ধি পেয়েছে।

বিবৃতিতে বলা হয়, এতে পোশাকের মূল্য বেড়ে যাচ্ছে।বিদেশি ক্রেতারা এই অতিরিক্ত মূল্য দিতে আগ্রহী নয়। 

“এ পরিস্থিতিতে যথা সময়ে রপ্তানির জন্য তৈরি করা পণ্য জাহাজীকরণ করতে না পারলে স্টকলটসহ এয়ার শিপমেন্ট এর কারণে পোশাক শিল্প মালিকরা আর্থিকভাবে ক্ষতির সম্মুখীন হচ্ছে।”

এতে আরও বলা হয়, দেশে রাজনৈতিক অস্থিরতার কারণে পোশাকশিল্পের বাজারে অর্ডার হ্রাসসহ অনেক নেতিবাচক প্রভাব পড়ছে। তার উপরে বিদ্যুতের ঘাটতি এ সংকটকে আরও জটিল করেছে।