২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভোলার জলদস্যু ‘ফজলু বাহিনী’র প্রধান গ্রেপ্তার

ভোলার মনপুরার মেঘনা নদী থেকে জলদস্যু ‘ফজলু বাহিনীর’ প্রধান ফজলুকে তার ভাইসহ গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ভোলা, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 03:11 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

মঙ্গলবার বিকাল ৪টার দিকে জংলার খাল এলাকা থেকে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

এ সময় তাদের কাছ থেকে একটি টুটু বোর পিস্তল, তিনটি এক নলা বন্দুক ও একটি দোনলা বন্দুক উদ্ধার করা হয়।

মেঘনার দুর্ধর্ষ জলদস্যু ফজলু বাহিনীর প্রধান ফজলু (২৭) ও তার ভাই কামরুল (২৪) মনপুরা উপজেলার দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নের রহমানপুর গ্রামের নাগর চাপরাশির ছেলে।   ।

মনপুরা থানার ওসি এসএম আজিজুল হক জানান, ১০/১৫ জনের একটি জলদস্যু দল মনপুরার মেঘনার ঢালচর এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ খবর পেয়ে পুলিশের একটি দল তাদের পেছন থেকে ধাওয়া করে। পুলিশের ধাওয়া খেয়ে জলদস্যু বাহিনী জংলার খাল এলাকায় উঠে এসে পালানোর সময় ৫টি আগ্নেয়াস্ত্রসহ ২জনকে গ্রেপ্তার করা হয়। বাকি দস্যুরা পালিয়ে যেতে সক্ষম হয়।

এ সময় তাদের কাছ থেকে ডাকাতির কাজে ব্যবহৃত একটি ট্রলার আটক করা হয়।

সম্প্রতি ভোলার মেঘনা ও সাগর মোহনায় জলদস্যুদের উপদ্রুব বৃদ্ধি পেয়েছে। এতে আতংকিত হয়ে পড়েছে হাজার হাজার জেলে।