২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

তিন জেলায় নতুন ডিসি

রাজশাহী, বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জে নতুন জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 02:22 PM

Updated : 25 Apr 2022, 06:35 PM

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যানের একান্ত সচিব মোহাম্মদ মেজবাউদ্দিন চৌধুরী রাজশাহীর জেলা প্রশাসক হয়েছেন।

ফরিদপুরের অতিরিক্ত জেলা প্রশাসক মো. শফিকুর রেজা বিশ্বাসকে বগুড়ার জেলা প্রশাসক নিয়োগ দেয়া হয়।

কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব সরদার সরাফত আলী চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসকের দায়িত্ব পেয়েছেন।

মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের তাদের নিয়োগের আদেশ দেয়।

আলাদা আদেশে রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল হান্নানকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব, বগুড়ার জেলা প্রশাসক সরওয়ার মাহমুদকে কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব এবং চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক শাহ আলমকে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের পরিচালক হিসাবে বদলি করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের আদেশে তিন অতিরিক্ত বিভাগীয় কমিশনার, ছয়জন উপ-সচিব, এক সহকারী কমিশনার এবং তিন সিনিয়র সহকারী সচিবকে বদলি করা হয়েছে।