২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম দক্ষিণ জেলা আ. লীগের নতুন কমিটি

মোসলেম উদ্দিন আহমেদকে সভাপতি এবং মফিজুর রহমানকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের নতুন কমিটি হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2013, 01:57 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা মঙ্গলবার এই কমিটি অনুমোদন করেন বলে দলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি ছিলেন প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবু। তিনি সভাপতি থাকার সময় মোসলেম উদ্দিন ছিলেন সাধারণ সম্পাদক।