সেচ দেওয়া নিয়ে সংঘর্ষে কৃষক খুন
চুয়াডাঙ্গা সদর উপজেলার মর্তুজাপুর গ্রামে ধানের জমিতে সেচ দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে এক কৃষক খুন হয়েছেন।
নিহত কৃষকের নাম বিল্লাল হোসেন (২৩)। তিনি মর্তুজাপুর গ্রামের ছাদলা ওরফে সাদাল হোসেনের ছেলে।
এলাকাবাসীর উদ্ধৃতি দিয়ে চুয়াডাঙ্গা সদর থানার উপ-পরিদর্শক (এসআই) কাইয়ুম হোসেন জানান, বিকালে মর্তুজাপুর গ্রামের বিল্লাল হোসেন নিজের ধানের জমিতে সেচ দিতে যান। এসময় সেচ কাজে নালা ব্যবহার নিয়ে একই গ্রামের শুকুর আলীর ছেলে হিল্লালের সাথে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বাধে।
এ সময় হিল্লালের কোদালের আঘাতে কৃষক বিল্লাল হোসেন ঘটনাস্থলেই নিহত হন।
