২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জাগরণ মঞ্চের পতাকা মিছিল

হরতাল প্রত্যাখ্যান  করে চট্টগ্রামে জাতীয় পতাকা হাতে মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম অফিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 03:29 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

পতাকা মিছিল শেষে গণজাগরণ মঞ্চ লাঠি মিছিল করে।

চট্টগ্রাম গণজাগরণ মঞ্চের সমন্বয়ক শরীফ চৌহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল সোয়া পাঁচটার দিকে চট্টগ্রামের মানুষ হরতাল প্রত্যাখ্যান করে গণজাগরণ মঞ্চের ব্যানারে পতাকা হাতে মিছিল করে।

প্রেস ক্লাব থেকে মিছিলটি শুরু হয়ে শেষ হয় চেরাগী পাহাড় মোড়ে। এরপর জনতা লাঠি মিছিল করে। লাঠি মিছিলটি নগরীর ডিসি হিল বোস ব্রাদার্স হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।

এদিকে, মিছিল শুরুর অনেক আগেই জাতীয় পতাকা হাতে লোকজন জড়ো হতে থাকে প্রেস ক্লাব চত্বরে।

বিকাল তিনটায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হয় গণজাগরণ মঞ্চের কার্যক্রম। জাগরণের গান, কবিতা আর স্লোগানে মুখরিত হতে থাকে পুরো জামাল খান এলাকা।

সবাই দাবি তোলেন জামায়াত-শিবিরের রাজনীতি নিষিদ্ধের। সমবেত কণ্ঠে স্লোগান তুলে ‘জামায়াতের আরেক নাম হেফাজতে ইসলাম’।