২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হেফাজতের বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহার

হেফাজতে ইসলাম গাজীপুর জেলা শাখা বৃহস্পতিবারের হরতাল প্রত্যাহার করেছে। তবে ওইদিন তারা গাজীপুরে বিক্ষোভ-সমাবেশ করবে বলে জানিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 02:40 PM

Updated : 25 Apr 2022, 06:34 PM

সোমবার হরতাল চলাকালে সকালে টঙ্গী থেকে আটক পাঁচ হেফাজত কর্মীকে আটকের কয়েক ঘন্টা পরই তাদের পুলিশ ছেড়ে দেয়ায় তারা এ ঘোষণা দেন ।

এর আগে সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে  রাত ১২টার আগে তাদের মুক্তি না দিলে বৃহস্পতিবার গাজীপুরে হরতাল কর্মসূচির ঘোষণা দিয়েছিলেন সংগঠনটির জেলা নেতৃবৃন্দ।

তবে তারা জানান, হরতাল কর্মসূচি প্রত্যাহার করে নেয়া হলেও হামলার প্রতিবাদে ও হামলাকারীদের বিচারের দাবিতে বৃহস্পতিবার গাজীপুরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল কর্মসূচি চলবে।