২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুড়িগ্রামে নারী সমাবেশ

হেফাজতে ইসলামের সমাবেশে নারীর প্রতি অবমাননাকর বক্তব্য ও সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে কুড়িগ্রামে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কুড়িগ্রাম, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 02:15 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

সোমবার বিকালে কুড়িগ্রাম কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে ‘সুফিয়া কামাল ফেলো’র ব্যানারে নারী সমাবেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

সমাবেশে বক্তারা বলেন, নারীর অগ্রগতি ব্যাহত করার লক্ষ্যেই হেফাজতে ইসলাম তাদের ১৩ দফা ঘোষণা করেছে।

সমাবশে বক্তব্য রাখেন জেলা মহিলা পরিষদের সভাপতি নন্দিতা চক্রবর্তী, সাধারণ সম্পাদক প্রতিমা রায় চৌধুরী, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার সিরাজুল ইসলাম টুকু, ডেপুটি কমান্ডার আমিনুল ইসলাম, উন্নয়নকর্মী হারুন অর রশীদ লাল, অ্যাডভোকেট আব্রাহাম লিংকন, অধ্যাপক নাজমুন নাহার সুইটি, সুব্রতা রায়, ফাল্গুনী তরফদার, প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আহসান হাবীব নীলু, সাবেক পৌর চেয়ারম্যান কাজিউল ইসলাম, বাসদ নেতা মোনাব্বর হোসেন মিন্টু, জ্যোতি আহমদ, সাইদা ইয়াসমীন রূপা প্রমুখ।