২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাবের ওপর হামলাকারীর গুলিবিদ্ধ লাশ উদ্ধার

খুলনায় এক ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ, যার বিরুদ্ধে র‌্যাবের ওপর হামলার অভিযোগ ছিল।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 12:29 PM

Updated : 23 Aug 2022, 10:31 AM

বটিয়াঘাটা উপজেলার রূপসা বাইপাস সংযোগ সড়ক এলাকায় সোমবার সকাল ৯টার দিকে ফেরদাউস হোসেন হিরুর লাশ পাওয়া যায় বলে জেলার সহকারী পুলিশ সুপার আব্দুল কাদের বেগ জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হিরুর মাথায় ২টি, বুকের মাঝখানে ২টি এবং পাঁজরে একটিসহ মোট ৫টির চিহ্ন রয়েছে।

কে তাকে হত্যা করেছে, তা জানাতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য লাশ খুলনা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

র‌্যাব-৬ এর কর্মকর্তা অতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১০ মার্চ নগরীর সোনাডাঙ্গা থানার খোঁড়ার বস্তিতে মাদক বিক্রেতাদের বিরুদ্ধে অভিযানের সময় দুই র‌্যাব কর্মকর্তাকে ছুরিকাঘাত করা হয়।

এই ঘটনায় র‌্যাবের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আলী বাদি হয়ে ১১ মার্চ যে মামলা করেন, তাতে আসামির তালিকায় হিরুও ছিল।

ওই ঘটনার পর পলাতক ছিল হিরু।

যুবলীগের কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও খুলনা ২৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শহীদ ইকবাল বিথার হত্যামামলায়ও হিরু আসামি।

তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে আরো আটটি মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।