২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্কুলে যাবার পথে ট্রাকচাপায় ২ শিক্ষার্থী নিহত

চুয়াডাঙ্গা সদর উপজেলায় ট্রাকচাপায় দুই স্কুল শিক্ষার্থী মারা গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চুয়াডাঙ্গা, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 10:25 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

রোববার সকাল ৭টার দিকে উপজেলার গহেরপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার গহেরপুর গ্রামের সাজ্জাদ হোসেনের ছেলে তারেক (১৪) ও একই গ্রামের আবুল হাশেমের মেয়ে রুবিনা (১৩)।

তারা দুজনই খাড়াগোদা মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণিতে পড়ত।

চুয়াডাঙ্গা সদর থানার ওসি এরশাদুল কবির চৌধুরী সাংবাদিকদের জানান, সকালে সাইকেলে করে তারেক ও রুবিনা স্কুলে যাচ্ছিল। পথে একটি ট্রাক পেছন থেকে তাদের চাপা দেয়।

এতে ঘটনাস্থলে তারেক ও হাসপাতালে নেয়ার পথে রুবিনা মারা যায়। দুর্ঘটনার পর এলাকাবাসীর সহায়তায় ট্রাকটি আটক করা হয়েছে বলে জানান ওসি।