পাংশায় আগুনে পুড়ে শিশুর মৃত্যু
রাজবাড়ীর পাংশা উপজেলায় অগ্নিদগ্ধ হয়ে এক শিশু মারা গেছে।
রোববার সন্ধ্যায় উপজেলার ভাগবিষপুর গ্রামের শরিফুল ইসলামের ঘরে আগুন লাগলে তার মেয়ে শরিফা (৫) দগ্ধ হয়ে মারা যায়।
তিনি সাংবাদিকদের জানান, শিশুটি ঘরে ঘুমিয়েছিল। বাড়ির কোন একটি রান্না ঘরের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়।
পাংশা ও কুষ্টিয়ার খোকসার ফায়ার ব্রিগেডের দুটি ইউনিট দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে বলে জানান তিনি।
