২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটে অস্ত্র তৈরির উপকরণসহ ৩ জন গ্রেপ্তার

বাগেরহাটের সদর উপজেলায় আগ্নেয়াস্ত্র তৈরির উপকরণসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 10:04 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

সোমবার ভোররাতে উপজেলার ডেমা ইউনিয়নের কালিয়া গ্রামের মিলন শেখের বাড়িতে অভিযান চালিয়ে এসব উপকরণ জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মিলন শেখ (৩০), পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাদুরা গ্রামের আদম আলী পঞ্চায়েতের ছেলে শাহাদাত আলী পঞ্চায়েত (৩২), একই উপজেলার চিত্রা পাতাকাটা গ্রামের আব্দুল মান্নান হাওলাদারের ছেলে ফারুক হাওলাদার (৩২)।

বাগেরহাট মডেল থানার ওসি মিজানুর রহমান সাংবাদিকদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

ওসি জানান, শাহাদাত পিরোজপুর ও বরগুনা জেলার বিভিন্ন থানায় ব্যাঙ্ক ডাকাতি, হত্যাসহ অন্তত ৮টি মামলার পলাতক আসামি। মিলন অস্ত্র তৈরির কারিগর হিসাবে পরিচিত, তার বাবা ফজলু শেখও বনদস্যু ছিলেন। ফারুক শাহাদাতের দেহরক্ষী।

শাহাদাত মিলনের কাছ থেকে আগ্নেয়াস্ত্র কিনতে এসেছিলেন। এসব অস্ত্র তিনি সুন্দরবনের বনদস্যুদের কাছে বিক্রি করেন বলে  গোয়েন্দা তথ্য রয়েছে।

অভিযানের সময় দুটি এলজি, ২৫ থেকে ৮ ইঞ্চি লম্বা চারটি জিআই পাইপ, চাপাতি তৈরির স্টিলের ডাইস, ড্রিল মেশিনসহ মাদক দ্রব্য উদ্ধার করা হয় বলে জানান অভিযানে থাকা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবু জিহাদ ফখরুল আলম খান।