২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাগেরহাটের স্কুলে শিক্ষিকাসহ ২৫ শিক্ষার্থী অসুস্থ

বাগেরহাটের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এক শিক্ষকা ও অন্তত ২৪ জন শিক্ষার্থী গরমে অসুস্থ হয়ে পড়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বাগেরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 09:06 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

ষাটগম্বুজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবতী বালা দাস জানান, সোমবার বেলা ১১টার হঠাৎ করেই শিক্ষিকা নুসরাত জাহান ও শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়ে। তাদের মধ্যে অনেকেই সংজ্ঞা হারায়।

নুসরাত জাহানসহ পঞ্চম শ্রেণীর ঋতু, চতুর্থ শ্রেণীর মুক্তা ও তৃতীয় শ্রেণীর জিতুকে বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানান তিনি।

প্রাথমিক চিকিৎসা দিয়ে বাকিদের বাড়ি পাঠিয়ে দেয়া হয়েছে।

খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম এহতেশামুল হক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বিদ্যুৎ কান্তি পাল ও ষাটগম্বুজ ইউপি চেয়ারম্যান শেখ আক্তারুজ্জামান বিদ্যালয় পরিদর্শনে যান।

ডা. বিদ্যুৎ কান্তি পাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সকালে বাড়ি থেকে না খেয়ে স্কুলে আসার পর প্রচণ্ড গরমের মধ্যে শরীরচর্চায় অংশ নেয়ায় কয়েকজন শিশু অসুস্থ হয়ে পড়ে।”

তাদের দেখেই আতঙ্কে বাকিরা অসুস্থ হয়ে পড়ে বলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার ধারণা।