লালমনিরহাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরীর মৃত্যু
লালমনিরহাটের পঞ্চগ্রামে বিদ্যুতের তারে জড়িয়ে মারা গেছে এক কিশোরী।
পঞ্চগ্রাম ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন জানান, নিহত ষষ্টি রানী(১৬) ওই এলাকার শুকারু চন্দ্র রায়ের মেয়ে।
নিহতের পরিবার জানিয়েছে, সকাল ৯টার দিকে ষষ্টি রানী বাড়ির পাশে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যায়।
