২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে হেফাজত-আ.লীগ সংঘর্ষ

হেফাজতে ইসলামের ডাকা সকাল-সন্ধ্যা হরতালে ময়মনসিংহে হরতাল সমর্থক ও আওয়ামী লীগের মধ্যে সংঘর্ষ হয়ছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Apr 2013, 06:22 AM

Updated : 23 Aug 2022, 10:31 AM

পুলিশ জানায়, সকাল পৌনে ১১টার দিকে শহরের গাঙ্গিনাপাড় ট্রাফিক মোড়ে প্রায় ঘণ্টাখানেক ধরে এই সংঘর্ষে প্রায় ৫০ জন আহত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে নয়টার দিকে ট্রাফিক মোড় এলাকায় জড়ো হয়ে বিক্ষোভ সমাবেশ শুরু করে হেফাজতের কর্মীরা। সাড়ে ১০টার দিকে লাঠি মিছিল করে তারা ওই এলাকা ত্যাগ করে।

এর পরপরই আওয়ামী লীগ কর্মীরা লাঠিসোটা নিয়ে ওই এলাকার দখল নেয়। এক পর্যায়ে হেফাজতের আরেকটি মিছিল ট্রাফিক মোড় এলাকার দিকে এগোতে চাইলে উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

গাজীপুর কোতয়ালী মডেল থানার ওসি ফজলুল করিম জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কয়েক রাউণ্ড কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট ছুঁড়ে।