ঢাকা কারাগারের ফটকে হাতবোমা বিস্ফোরণ
হরতালের সমর্থনে বিভিন্ন স্থানে গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের পর ঢাকা কেন্দ্রীয় কারাগারের ফটকে পরপর চারটি হাতবোমার বিস্ফোরণ হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, রাত সাড়ে ১১টার দিকে ফটক থেকে ৩০ ফুটের মধ্যে ওই হাতবোমার বিস্ফোরণের পর সন্দেহভাজন দুই জনকে আটক করা হয়েছে।
যুদ্ধাপরাধের দায়ে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামি দেলাওয়ার হোসাইন সাঈদীসহ জামায়াতের বেশ কয়েকজন সিনিয়র নেতা আটক রয়েছেন।
এ ছাড়া হরতালে গাড়ি ভাংচুর ও পোড়ানোর মামলায় রোববার বিএনপি নেতাদেরও এই কারাগারে পাঠানো হয়েছে। তাদের পাশাপাশি বিভিন্ন মামলায় বিএনপির অনেকেই এই কারাগারে আটক রয়েছেন বলে জানিয়েছেন কারাধ্যক্ষ মাহবুবুল ইসলাম।
নাজিমউদ্দিন রোডে কেন্দ্রীয় কারাগারের ফটকের সামনে হাতবোমা বিস্ফোরণের পর কারাগারের ভেতরে ও আশাপাশের এলাকায় তল্লাশি শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কারারক্ষক মাহবুবুর রহমান জানান, ঘটনার পর পুরো এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
চকবাজার থানার ওসি আজিজুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার পরপরই পুলিশ এসে আশেপাশে তল্লাশি চালায়।
যাদের আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলেও জানান তিনি।
