জামালপুরে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে সংঘর্ষ
জামালপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে।
রোববার সন্ধ্যায় জামালপুর শহরে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলের একটি মিছিলের কাছে হাতবোমা বিস্ফোরণের পর এ সংঘর্ষ হয়।
এরপর সংঘর্ষ শুরু হয় বলে জানান প্রত্যক্ষদর্শীরা।
জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ওয়ারেছ আলী মামুন বলেন, হরতালের সমর্থনে বিক্ষোভ মিছিলের জন্য তৈরি হওয়ার সময় ১৪ দলের নেতাকর্মীরা হামলা চালিয়ে জেলা বিএনপির কার্যালয় ভাংচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় তাদের ৫-৬ কর্মী আহত হন।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বাকী বিল্লাহ বলেন, ১৪ দলের মিছিলে বিএনপি হাতবোমা ছুড়লে আওয়ামী লীগের ১০/১২ নেতাকর্মী আহত হয়।
এ সময় নেতাকর্মীরা উত্তেজিত হয়ে ইট-পাটকেল নিক্ষেপ করে বলে স্বীকার করেন বাকী বিল্লাহ।
সদর থানার ওসি মজিবুর রহমান মজুমদার জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে এক রাউন্ড শটগানের গুলি এবং ৯ রাউন্ড কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পুলিশ।
শহরে অতিরিক্তি পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় কোন পক্ষই থানায় অভিযোগ করেনি বলে জানান ওসি।
